ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সম্পত্তির কারণে ছেলের হাতে বাবা খুন 

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ২৮ মে ২০২০
সম্পত্তির কারণে ছেলের হাতে বাবা খুন 
ফাইল ফটো

ময়মনসিংহের ত্রিশালে ছেলের হাতে খুন হয়েছে বাবা। উপজেলার ছনকান্দা কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এনামুল গলা কেটে তার বাবা আইয়ুব আলীকে খুন করে।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান, আইয়ুব আলী তার সম্পত্তি এনামুলকে  না দিয়ে অন্যান্য ছেলেদের লিখে দেয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Advertisement

ত্রিশাল থানার ওসি মাহমুদুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, আইয়ুব আলী অন্য ছেলেদের সঙ্গে থাকতেন। বুধবার তিনি এনামুলের বাড়িতে আসলে এ ঘটনা ঘটে। তিনি আরো জানান, মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!